ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে মৃত্যু ৫৯
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৯ জনে। গতকাল রোববার সকালে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ফোকাল পারসন ওমর ফারুক। তিনি জানান, কিশোরগঞ্জের মিঠামইন থেকে আসা সাত মাসের এক ছেলে শিশুকে গত ২৬ জুন রাতে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার মধ্যরাতে শিশুটির মৃত্যু হয়।
