কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ একজন আটক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

টেকনাফের মিঠাপানিরছড়ায় সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ একজন মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন মিঠাপানিরছড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় আজ ২৮ জুন ২০২৬ রোববার দুপুর ১২টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২ হাজার ৫০০ পিস ইয়াবা ও মাদক পাচার কাজে ব্যবহৃত সিএনজিসহ এক মাদককারবারিকে আটক করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি