হজ্ব ফাইন্যান্স কোম্পানির শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সম্প্রতি হজ্ব ফাইন্যান্স কোম্পানি পিএলসি (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) এর শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ২৬তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান জনাব মু. ফরীদ উদ্দীন আহমদ। সভায় কমিটির ভাইস চেয়ারম্যান ড. মাওলানা একেএম মাহবুবুর রহমান, সদস্য ড. মো. শামছুল আলম, সদস্য ড. মুহাম্মদ খাইরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. শফিকুর রহমান, শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সচিব জনাব জনাব মো. মাহমুদুর রহমান, সিএফও জনাব মো. মনিরুল ইসলাম শামীম, মনজুর মোর্শেদ (এক্স-অফিসিও) ও মুরাকিব জনাব মো. হাফিজুর রহমান অংশগ্রহণ করেন। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ ভিত্তিক হিসাব বিবরণী পর্যালোচনা ও শরিয়াহ্ বিষয়ে মতামত প্রদান করা হয়।
