বাউবির MCCJ প্রোগ্রামের ২৬১ টার্মের পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) Masters in Criminology and Criminal Justice (MCCJ) প্রোগ্রামের ২৬১ টার্মের চতুর্থ ব্যাচের দ্বিতীয় সেমিস্টার এবং তৃতীয় ব্যাচের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ পরীক্ষা আগামী ২১ আগস্ট ২০২৬ তারিখ থেকে শুরু হবে এবং ২৯ আগস্ট ২০২৬ তারিখে শেষ হবে। পরীক্ষার বিস্তারিত তথ্য বাউবির ওয়েবসাইটে (www.bou.ac.bd) পাওয়া যাবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি