শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের পুরস্কার পেল বিএইচবিএফসি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশের অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে অনুষ্ঠিত ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী উদ্যোগ’ শীর্ষক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের প্রথম পুরস্কার পেয়েছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। প্রতিষ্ঠানটির ‘দলিলপত্রাদি ফেরৎ প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ’ শীর্ষক উদ্ভাবনী আইডিয়াটি অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরীতে এ পুরস্কার অর্জন করে। গতকাল সোমবার রাজধানীতে অর্থ মন্ত্রণালয়ের মাল্টি-পারপাস হল রুমে ‘আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের অংশগ্রহণে অনুষ্ঠিত এতদসংক্রান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনের এ পুরস্কার তুলে দেয়া হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নূর আলম সরদার-এর হাতে এ পুরস্কার তুলে দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
