প্রয়াস ও বুয়েট ইইই বিভাগের মধ্যে সমঝোতা স্মারক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (BBB) বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MoU) স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুরে বুয়েটের ইসিই ভবনের ৬৩৪ নম্বর কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সহায়ক প্রযুক্তিতে গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা’ শীর্ষক এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
