প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গতকাল ৭ জুলাই মঙ্গলবার দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় ‘মাদ্রাসাগুলোতে স্কুলের চেয়ে অনেক ভালো লেখাপড়া হয় : মুক্তিযুদ্ধমন্ত্রী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদের বিষয়ে গতকাল মঙ্গলবার লিখিত প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম. এ. খায়ের।
প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের প্রকৃত বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তার বক্তব্যের অর্থকে ভিন্নভাবে উপস্থাপন করেছে। ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তার বক্তব্যের মূল প্রতিপাদ্য ছিল দেশের শিক্ষাব্যবস্থার গুণগত উন্নয়ন নিশ্চিত করা, কোনো শিক্ষাব্যবস্থাকে অন্য শিক্ষাব্যবস্থার সঙ্গে তুলনা করে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট হিসেবে উপস্থাপন করা নয়।
