বিজিবির অভিযানে ৩০৭ কোটি ৬৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুন-২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৩০৭ কোটি ৬৫ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-৫ কেজি ৫৯২ গ্রাম স্বর্ণ, ১৮,০১৫টি শাড়ী, ৩,২৫২টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৯,৫৫১টি তৈরী পোশাক, ১,৮৯,০১৮টি কসমেটিক্স সামগ্রী, ১৭,৫৪,৫৪৩ পিস আতশবাজি, ৭,৪৬৪ ঘনফুট কাঠ, ৭,৩১৬ কেজি চা পাতা, ৪,২৭০ কেজি সুপারি, ১,০১,৭৭৬ কেজি কয়লা, ১,৭৪,৮৯৮ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪৯৭টি মোবাইল, ১,৮৬৫পিস মোবাইলের ডিসপ্লে, ৪১,১৬২ পিস মোবাইলের যন্ত্রাংশ, ১৫,০৫৬ পিস ইলেকট্রিক সামগ্রী, ২২,৬১২টি চশমা, ৫২,৭৩৬ কেজি জিরা, ৪,২৮৫ কেজি রসুন, ১৮,৭৯৮ কেজি চিনি, ১০,২২৪ কেজি সার, ১১,৪১,১৬৯ পিস চিংড়ি মাছের পোনা, ৩,২৮২ লিটার ভোজ্য তেল/ডিজেল/অকটেন/পেট্রোল/মবিল, ২,২৭৬ প্যাকেট কীটনাশক, ৫,৯১,৪১৯ পিস বিভিন্ন প্রকার ঔষুধ, ৬৯৪ কেজি বিভিন্ন প্রকার বীজ, ১,২৩৯ পিস যানবাহন যন্ত্রাংশ, ১১টি ট্রাক/কাভার্ড ভ্যান, ০৫টি পিকআপ, ৩টি প্রাইভেটকার/বাস, ০৩টি ট্রাক্টর, ২০টি ট্রলি/মাইক্রোবাস, ৬৮টি সিএনজি/ইজিবাইক/ অটোরিক্সা, ৩৫টি মোটরসাইকেল এবং ৫৩টি বাইসাইকেল/ভ্যান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
