ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফপ্তার ৪২৫, মামলা ৫৭
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৫ জন গ্রেপ্তার হয়েছে।
একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির রমনা বিভাগ ৩৯, লালবাগ বিভাগ ২৪, ওয়ারী বিভাগ ৬১, মতিঝিল বিভাগ ৫৭, তেজগাঁও বিভাগ ৫৬, মিরপুর বিভাগ ৮৮, গুলশান বিভাগ ৫৫, উত্তরা বিভাগ ৪৩ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে।
এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৭৭ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ গ্রাম হেরোইন, একটি মিশুক গাড়ি, একজন ভিক্টিম, নয়টি মোবাইল ফোন, একটি কলকি, একটি ডাইস বোর্ড, নগদ ৬১০ টাকা, তিনটি চাপাতি, দুইটি ছোরা, একটি কুড়াল, একটি শাবল ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
