ঢামেকে আনসারের অভিযানে রোগী বাণিজ্য চক্রের দুই সদস্য আটক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী বাণিজ্যের অভিযোগে দুই দালালকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালের ২০৮ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।

তিনি জানান, ওয়ার্ডে দায়িত্বরত আনসার সদস্য মো. ইসহাক দেখতে পান, মো. শাকিল ও মনির নামে দুই ব্যক্তি রোগী ও তাদের স্বজনদের কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।