জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে চুক্তি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেসিইএসসি) ও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানটি তাদের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়নের জন্য ব্রিটিশ কাউন্সিলের ‘প্রাইমারি ইংলিশ টেস্ট’ ও ‘সেকেন্ডারি ইংলিশ টেস্ট’ চালু করেছে। সিলেটে জেসিইএসসি ক্যাম্পাস প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তা, জেসিইএসসির অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকম-লী এবং তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের এ মূল্যায়ন পরীক্ষাগুলোর পাশাপাশি এ আয়োজনের মাধ্যমে জেসিইএসসি কর্তৃপক্ষ একটি অফিশিয়াল ‘আইইএলটিএস (IELTS) রেজিস্ট্রেশন সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা এখন থেকে এ প্রতিষ্ঠানের মাধ্যমেই সহজে ও সুবিধাজনকভাবে আইইএলটিএস পরীক্ষার জন্য নিবন্ধন করতে পারবেন। যৌথ এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস বিভাগের ম্যানেজিং ডিরেক্টর জুনায়েদ আহমেদ বলেন, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে আমাদের এ অনন্য অংশীদারত্ব প্রতিষ্ঠানটির প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সরাসরি আন্তর্জাতিক মানের ইংরেজি মূল্যায়ন পদ্ধতি হাতের নাগালে এনেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি