বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর মেলা
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ক্যাশলেস লেনদেনে উৎসাহিতকরণ ও বাংলা কিউআর পেমেন্ট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংক চট্টগ্রামে যৌথভাবে ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ শীর্ষক স্লোগানে ‘বাংলা কিউআর মেলা ২০২৬’ আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিস প্রাঙ্গনে আয়োজিত মেলায় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের প্রধান ও নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক স্বরুপ কুমার চৌধুরী, মাহবুবুল আলম, ইয়াসমিন রহমান বুলা, অতিরিক্ত পরিচালক মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার, চট্টগ্রাম অঞ্চলের প্রধান কাজী মো. সাফায়েত কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
