ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭১৯ মামলা
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৭১৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
গত মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩৪টি বাস, দু’টি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ১৮১টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৪৪টি বাস, ১৪টি ট্রাক, দু’টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২০০টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬৩টি বাস, তিনটি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ৪৫৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮০টি বাস, ৩৯টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ২৯৯টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭৩টি বাস, পাঁচটি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৩৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫৬টি বাস, ১২টি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি, ২২৩টি মোটরসাইকেলসহ মোট ৩৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭৯টি বাস, ২০টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ৪৪৯টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৯৫টি বাস, পাঁচটি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ৩৪৭টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৮৭টি গাড়ি ডাম্পিং ও ৩২৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
