নেচার ইনডেক্সে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
যুক্তরাজ্যভিত্তিক বিজ্ঞানবিষয়ক খ্যাতনামা সাময়িকী নেচারের সর্বশেষ প্রকাশিত নেচার ইনডেক্সে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্থান লাভ করেছে। আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনা, গবেষকদের সক্রিয় অংশগ্রহণ এবং জ্ঞানসৃষ্টিতে ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এই অর্জন করেছে। একই সঙ্গে নেচার ইনডেক্সে বাংলাদেশের অবস্থানও উল্লেখযোগ্যভাবে উন্নীত হয়েছে, যা দেশের গবেষণা ও উচ্চশিক্ষা খাতের ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন। নেচার ইনডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৯৪টি দেশের মধ্যে গবেষণায় বাংলাদেশের অবস্থান ৫৪তম। গত বছর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৬১তম। ফলে এক বছরে বাংলাদেশ ৭ ধাপ এগিয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশ আগেরবারের মতো এবারও ১৩তম অব¯’ানে রয়েছে। বিশ্বের ১৭৮টি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকীতে ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সময়কালে প্রকাশিত গবেষণাপত্রের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে নেচার ইনডেক্সের এই সূচক প্রণয়ন করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
