রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ১৪৩ জন আউটসোর্সিং কর্মী নিয়োগে অনিয়ম, অসচ্ছতার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। গত মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর আঞ্চলিক অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান। এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের (পরিচিতি নম্বর-১০৯০৫০০৪) বিরুদ্ধে আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগে প্রয়োজনীয় সততা অবলম্বন না করায় দায়িত্বহীনতা প্রতীয়মান হয়েছে।
