শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের অভিমত গুরুত্বপূর্ণ : উপাচার্য
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

২৫ জুলাই সকাল ১০টায় খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ‘অভিভাবক সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন, যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানোন্নয়নে অভিভাবকদের মতামত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম, বিভিন্ন সুবিধা-অসুবিধা এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বাইরের সময়, বিশেষত বাসায় তাদের লেখাপড়ার পরিবেশ ও অগ্রগতির বিষয়ে অভিভাবকদের নিবিড় তদারকি ও সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার এবং রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। আইএসএলএম বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা শারমিন আনিকার সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের শিক্ষক আহসান উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক মো. নাজিম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
