ফায়ারফাইটার পদের লিখিত পরীক্ষা গ্রহণ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

কঠোর নজরদারির মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটার পদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ২৪ জুলাই সকাল ১০টায় ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটে অবস্থিত বিএএফ শাহীন কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিখিত পরীক্ষা গ্রহণের সময় বিভিন্ন ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করে। পরীক্ষা গ্রহণের পর একই দিন খাতা মূল্যায়ন শেষে ভাইভা পরীক্ষার জন্য নির্বাচিতদের তালিকা ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েব সাইট (fireservice.gov.bd) ও ফেসবুক পেইজে (https://www.facebook.com/fscd.bd) প্রকাশ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
