কারওয়ান বাজারে আনসারের তৎপরতায় মাদকসহ এক ব্যক্তি আটক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

রাজধানীর কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় ৭ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার রাত আনুমানিক ৮টায় কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে ডিজেল পাম্পের পূর্ব পাশে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. রেজাউল দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে বাকবিতণ্ডায় লিপ্ত হতে দেখেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে শিফট ইনচার্জ এপিসি মো. জিয়াউর রহমানকে অবহিত করেন। পরবর্তীতে এপিসি মো. জিয়াউর রহমান ঘটনাস্থলে পৌঁছে আনসার সদস্যকে সঙ্গে নিয়ে দুই ব্যক্তির কাছে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় আনসার সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
