এনএসইউতে ‘হ্যান্ডশেক থেকে আইপিও : ম্যানেজারদের জন্য ব্যবসায়িক আইন’ শীর্ষক বিজনেস ল’ টক অনুষ্ঠিত

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগ ও নর্থ সাউথ ইউনিভার্সিটি ল’ অ্যান্ড মুটিং সোসাইটির আয়োজনে যৌথভাবে ‘বিজনেস ল’ টকস পর্ব ১০, ‘হ্যান্ডশেক থেকে আইপিও : ম্যানেজারদের জন্য ব্যবসায়িক আইন’ অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে অনুষ্ঠিত হয়। ‘হ্যান্ডশেক থেকে আইপিও : ম্যানেজারদের জন্য ব্যবসায়িক আইন’ শীর্ষক এই পর্বে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইমরান রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ব্র্যাক ইউনিভার্সিটি এবং সাবেক উপাচার্য, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ। তিনি তার বক্তব্যে সমসাময়িক ব্যবসায়িক কার্যক্রম এবং ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণে আইনি ও বাণিজ্যিক কাঠামোর প্রাসঙ্গিক দিকগুলো বিশ্লেষণ করেন। অনুষ্ঠানের শুরুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইশতিয়াক আহমেদ উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। তিনি ব্যবসায়িক শিক্ষার সঙ্গে আইনি জ্ঞানের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি