বায়তুল মোকাররমে জুমার পূর্ব বয়ান খুতবা প্রদান ও ইমামতি করবেন হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী (দা.বা.)

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজেস্ব প্রতিবেদক

ভারতের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সম্মানিত মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী (দা.বা.) আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র জুমার নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা ও বয়ান প্রদান করবেন। পরবর্তীতে তিনি পবিত্র জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি করবেন। গত বুধবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ বিশেষ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী (দা.বা.) তার বয়ানে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ঈমান-আকিদা, তাকওয়া, আমল-আখলাক, আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি, সামাজিক দায়িত্ববোধ এবং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের আদর্শ অনুসরণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবেন।