আনসার-ভিডিপির অভিযানে মাদারীপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন দলনেতার তৎপরতায় মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে ৪৯ পিস ইয়াবাসহ রিপন মোল্লা (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে উদ্ধারকৃত ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়। গত শুক্রবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজার এলাকায় দীর্ঘ সময় ধরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ইউনিয়ন দলনেতা পাভেল হাসানের সন্দেহ হয়। তিনি স্থানীয় কয়েকজনের সহযোগিতায় ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে সন্তোষজনক পরিচয় দিতে না পেরে তিনি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এসময় পাভেল হাসান ও স্থানীয় কয়েকজন তাকে থামিয়ে তল্লাশি করলে তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে স্বীকার করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি