BG306/07 আগস্ট ফ্লাইট আপডেট (FCO-ঢাকা)
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
রোমের (FCO) থেকে পরিচালিত BG306/07 আগস্ট ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজ S2-AJY বর্তমানে AOG (Aircraft on Ground) অবস্থায় রয়েছে। কারিগরি ত্রুটি সমাধানের জন্য প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ BG305/08 আগস্ট ফ্লাইটে রোমে পাঠানো হচ্ছে। উক্ত ফ্লাইটের ১৬:৫০ UTC (রোম স্থানীয় সময় ১৮:৫০)-এ পৌঁছানোর কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী কারিগরি ত্রুটি সমাধান সম্পন্ন হলে, BG306/08 আগস্ট ফ্লাইটটি ২০:০০ UTC (রোম স্থানীয় সময় ২২:০০)-এ রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ০৯ আগস্ট সকাল প্রায় ১০:৩০ ইঝঞ-এ ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যাত্রীদের সর্বশেষ তথ্য নিয়মিত জানানো হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
