চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী সারোয়ার গ্রেপ্তার
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী গোলাম সারোয়ার খান গ্রেপ্তার হয়েছেন। চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ফুফাত ভাই ও সহযোগী হিসেবে পরিচিত গোলাম সারোয়ার খানকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ঢাকা মহানগর পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার সকাল ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক ফ্লাইটের বহির্গমন এলাকায় অভিযান চালিয়ে গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করা হয়।
