ঢাবির দুই শিক্ষার্থীর ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ ও ১১ শিক্ষার্থীর বৃত্তি লাভ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

২০২২ ও ২০২৩ সালের বি.এ. সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের দুইজন মেধাবী শিক্ষার্থী ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ লাভ করেছেন। এছাড়া, ২০২৩-২০২৪ সালের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১১ জন শিক্ষার্থী ‘ফিরোজা বেগম স্মৃতি বৃত্তি’ লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম গতকাল মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের স্পেশাল কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি