পরীক্ষাভীতি মোকাবিলায় ‘বিয়ন্ড এক্সাম অ্যানজাইটি-সিজন ৩’ কর্মশালা
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) কাউন্সেলিং অ্যান্ড ওয়েলবিইং সেন্টার (সিডব্লিউসি) শিক্ষার্থীদের পরীক্ষাসংক্রান্ত মানসিক চাপ ও উদ্বেগ কার্যকরভাবে মোকাবিলা, স্বাস্থ্যকরভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং একাডেমিক পারফরম্যান্স উন্নত করার লক্ষ্যে ‘বিয়ন্ড এক্সাম অ্যানজাইটি-সিজন ৩’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত এ কর্মশালায় পরীক্ষাভীতি নিয়ন্ত্রণ, মনোযোগ বৃদ্ধি এবং একাডেমিক চ্যালেঞ্জের মধ্যেও মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন করানো হয়। কর্মশালায় একজন মনোবিজ্ঞানী বলেন, শিক্ষাব্যবস্থায় অনেক সময় শেখার চেয়ে পরীক্ষার ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রিক ও নির্বাচিত প্রস্তুতির দিকে বেশি ঝুঁকে পড়ে। এতে বিষয়বস্তুর গভীর অনুধাবনের পরিবর্তে উপরিভাগীয় শেখার প্রবণতা তৈরি হতে পারে। পরবর্তী সময়ে অনেক শিক্ষার্থীর মধ্যে নিজের সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা, অপ্রতুলতার অনুভূতি ও আত্মসন্দেহ তৈরি হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
