ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস কর্মসূচি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের উদ্যোগে ‘বৃক্ষরোপণ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস অভিযান’ শীর্ষক কর্মসূচি গতকাল শুক্রবার উপাচার্যের বাসভবন সংলগ্ন মল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএইচএম জুলফিকার আলী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানী ও পবিবেশ সংসদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম আবু রাফি বক্তব্য রাখেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
