খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ঢাবিতে ছাত্রদলের খাবার বিতরণ
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকার ছিন্নমূল মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিশু ও নারীসহ প্রায় ৫০ জন ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান ও রাকিব হোসেন, সদস্য সাব্বির হোসেন ও জুল হোসেন, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও তরিকুল ইসলাম তারেক, শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সদস্য তাহমিদ হুমায়ুন তানিম ও সিয়াম রহমান, কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের সদস্য মাহফুজ ইকবাল, বিজয় একাত্তর হল ছাত্রদলের সদস্য আয়াজুর রহমান ও শাফওয়ান মাহমুদ, জগন্নাথ হলের ছাত্রদল নেতা কানাই, রোকেয়া হলের ছাত্রনেত্রী রিয়া বিশ্বাস এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ছাত্রনেত্রী সুরভী আক্তারসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি সম্পর্কে তরিকুল ইসলাম তারিক বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে সমন্বয়ের রাজনীতির একটি নতুন ধারা প্রবর্তন করেছিলেন।
