জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ এবং জাপানিস ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (JUAAB)-এর যৌথ উদ্যোগে ‘Unlock Your Global Future: Research & Studz in Japan’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাপানে উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গড়ার সুযোগ সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের অবহিত করতে গতকাল রোববার ইউনিভার্সিটির মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, JUAAB-এর প্রেসিডেন্ট ড. এটিএম জাফরুল আজম। সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ ফজলে আকবর এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান। বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও শিক্ষাবিদদের সঙ্গে জাপানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক সংযোগ এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
