ঢাবি অধ্যাপক ড. মো. ছগীর আহমেদের জাতীয় মৎস্য পদক লাভ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মৎস্যসম্পদ গবেষণায় অসামান্য অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ ‘জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক)’ লাভ করেছেন। মৎস্যসম্পদ গবেষক ও বিজ্ঞানী ক্যাটাগরিতে তিনি এই পদক লাভ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান গত রোববার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে এই পদক তুলে দেন। জাতীয় মৎস্য পদক লাভের পর অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি