এনএসইউতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান বৈশ্বিক ব্যবস্থা : সম্ভাবনা, ঝুঁকি ও ভবিষ্যৎ নিয়ে সেমিনার

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নর্থ সাউথ ইউনিভার্সিটি সেন্টার ফর লিগ্যাল রিসার্চ, নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব ল’-এর যৌথ উদ্যোগে ১৭ আগস্ট ২০২৬ ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান বৈশ্বিক ব্যবস্থা : সম্ভাবনা, ঝুঁকি ও ভবিষ্যৎ শাসনব্যবস্থা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে অনুষ্ঠিত এ সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইশতিয়াক আহমেদ।

তিনি আইন বিভাগ ও গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের একাডেমিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি