ঢাবির ১৩ শিক্ষার্থীর নুরুল ইসলাম স্মারক বৃত্তি লাভ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষ ও বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষার্থী ‘মো. নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম গত সোমবার সন্ধ্যায় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সার্টিফিকেট তুলে দেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান, সাবেক সভাপতি মোবারক হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান মিজি উপস্থিত ছিলেন। চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া অনুষ্ঠান সঞ্চালন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি