বিএমইউতে ‘জুলাই ৩৬ : জাতীয়তাবাদের চেতনায় গণতন্ত্রের প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউ’র শহীদ ডা. মিল্টন হলে গতকাল বুধবার ‘জুলাই ৩৬: জাতীয়তাবাদের চেতনায় গণতন্ত্রের প্রত্যয়’ শীর্ষক গণতন্ত্র র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। সভাপতিত্ব করেন মুভমেন্ট ফর জাস্টিস-বিএমইউ’র আহ্বায়ক ডা. মুহা. শহিদুল হক রাহাত। মুভমেন্ট ফর জাস্টিস- বিএমইউ’র সদস্য সচিব ডা. মুহাম্মদ জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ। এছাড়াও মুভমেন্ট ফর জাস্টিস- বিএমইউ’র উদ্যোগে সংশ্লিষ্ট বিষয়ে ভিডিও ডুকমেন্টারি এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি