নারীদের মাদকাসক্তি চিকিৎসায় ক্লিনিক্যাল সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নারীদের মাদক ব্যবহারজনিত সমস্যা ও মাদকনির্ভরতার চিকিৎসায় নিয়োজিত পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘কমপ্রিহেনসিভ কেয়ার ফর সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার (ডব্লিউআইএসই)-কোর্স ওয়ান: ক্লিনিক্যাল কেয়ার ফর উইমেন উইথ সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার্স’ শীর্ষক প্রশিক্ষণ আজ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রশিক্ষণটি নারীবান্ধব, প্রমাণভিত্তিক ও সহমর্মিতাপূর্ণ চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশাজীবীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা আহ্ছানিয়া মিশন ও আইসাপ বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে উইমেনস ইন্টারভেনশন অব সাবস্ট্যান্স এক্সপোজার (ডব্লিউআইএসই) কর্মসূচির আওতায় ১৮-২০ আগস্ট ২০২৬ পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি