কামারপাড়া চাঁদাবাজির সময় ১২ জনকে আটক করেছে র‌্যাব

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সাম্প্রতিক সময়ে বিমানবন্দর এলাকায় ডি এল ফিলিং স্টেশনের অর্থবাহী পিকাপের উপর সংঘবদ্ধ ডাকাতি চক্রের মূলহোতা এবং রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া ফলের আড়তে প্রকাশ্যে চাঁদাবাজির সময় ১২ জনকে আটক করেছে র‍্যাব। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে হত্যাকারী, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র গোলাবারুদ, মাদক দ্রব্য উদ্ধার, ছিনতাইকারী, অপহরণ, প্রতারক ও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি