কেকেবিএইউ’র আইএসএলএম বিভাগের প্রথম ইয়ারবুক প্রকাশনার মোড়ক উন্মোচন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গতকাল শনিবার বেলা ১২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার বিভাগের উদ্যোগে বিভাগের প্রথম ইয়ারবুক-২০২৫ প্রকাশ উপলক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভাগের প্রধান (ইনচার্জ) ফারজানা শারমিন আনিকার সভাপতিত্বে উক্ত ইয়ারবুক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। এ সময়ে তিনি বলেন, ‘ইয়ারবুক শুধু একটি প্রকাশনা নয়; এটি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি, অর্জন ও স্বপ্নকে ধারণ করে। তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার বিভাগের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সম্ভাবনাকে এই প্রকাশনার মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।’ তিনি এ ধরনের সৃজনশীল ও সহশিক্ষামূলক কার্যক্রম গ্রহণের জন্য প্রকাশনার সঙ্গে সম্পৃক্ত বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এবং ভবিষ্যতেও গবেষণা, জ্ঞানচর্চা ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি