মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মাদারীপুর জেলার শিবচরে এক বিশেষ আলোচনা সভা, দেয়ালিকা উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিবচর উপজেলার বাহাদুরপুর শরীয়াতিয়া কামিল মাদরাসায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুরাদ হোসেন। সফরকালে তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও শ্রেণী কক্ষ পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের নিজ উদ্যোগে প্রকাশিত বর্ণিল দেয়ালিকার শুভ উন্মোচন করেন ও লাইব্রেরির কার্যক্রম পরিদর্শন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
