বিএমইউ’র অর্থ কমিটির ১২১তম গুরুত্বপূর্ণ সভা

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর সম্মানিত কোষাধ্যক্ষ মহোদয়ের অফিসে গতকাল রোববার ২২টি এজেন্ডা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ১২১তম গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমইউ’র সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। গুরুত্বপূর্ণ ওই সভায় সংসদ সদস্য ও বিএমইউ’র অর্থ কমটির সম্মানিত সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান, এমপি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সম্মানিত যুগ্ম-সচিব (বাজেট) ও বিএমইউ’র অর্থ কমিটির সম্মানিত সদস্য মো. আবদুল্লাহ হারুন, বিএমইউ’র সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার প্রমুখ অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি