খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা ব্যুরো

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ২১৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও বর্তমানে বিভাগে ৫৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২১৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় ১১৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বাগেরহাটে ১০, সাতক্ষীরায় ৭, যশোরে ১০, ঝিনাইদহে ১১, মাগুরায় ৩ এবং কুষ্টিয়া ও মেহেরপুরে একজন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।