বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আনসার ও ভিডিপির মহাপরিচালক নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। সম্প্রতি মন্ত্রী মহোদয় এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বৈঠকে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পেশাদারিত্ব এবং সুনামের সাথে দায়িত্ব পালনের বিষয়টি বিশেষভাবে প্রশংসিত হয়। মন্ত্রী দেশের গেটওয়ে খ্যাত বিমানবন্দরসমূহের সার্বিক শৃঙ্খলা, যাত্রী ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় আনসার সদস্যদের নিবেদিত ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি