ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের নবীনবরণ
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ গতকাল সোমবার আর.সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল লতিফ, অধ্যাপক ড. মুহম্মদ শফিকুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলাম এবং সহকারী অধ্যাপক কাজী ফারজানা আফরীন অনুষ্ঠানে বক্তব্য দেন। নবীনদের পক্ষে মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ আব্রাহাম, রাইয়ান ইউসুফ এবং সিরাজুন মুনিরা অনুভূতি প্রকাশ করেন। বিভাগীয় শিক্ষার্থী ইফতেখার আহমেদ তানভীর ও নুসরাত জাহান ইশিতা অনুষ্ঠান সঞ্চালন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
