পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে নিয়ে দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং এক দেশ এক QR লেনদেন Bangla QR বাস্তবায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও স্বজনদের আর্থিক লেনদেন আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে চালু করা হয়েছে ক্যাশলেস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর অতিরিক্ত পরিচালক সাদিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, উপ মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশন প্রধান মো. রবিউল আলম, এবং উপ-মহাব্যবস্থাপক ও কার্ড বিজনেস ডিভিশনের প্রধান এনএম ফিরোজ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
