উদ্ভাবনী সমাধানে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ব্র্যাক ব্যাংকের এসএমই ইনোভেশন ল্যাব ‘ফিনোভিশন’-এর আওতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সঙ্গে একটি কৌশলগত নলেজ পার্টনারশিপ স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। দেশের কটেজ, মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতে গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী সমাধান নিয়ে আসার লক্ষ্যে এই অংশীদারিত্ব করা হয়েছে। এই পার্টনারশিপের অধীনে এসএমই ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাংকের অভিজ্ঞতা এবং ডিআইইউ-এর একাডেমিক ও গবেষণা সক্ষমতাকে কাজে লাগিয়ে খাতটির বিভিন্ন সমস্যা সমাধানে প্রমাণভিত্তিক উদ্ভাবন, প্রভাব মূল্যায়ন, জ্ঞান বিনিময় এবং টেকসই সিএমএসএমই উন্নয়নে বাস্তবভিত্তিক সমাধান তৈরি করা হবে। অনুষ্ঠানে ডিআইইউ-এর পক্ষ থেকে প্রোভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল; ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রেনরশিপের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রকিবুল কবির; এবং ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন; হেড অব কটেজ, মাইক্রো ও স্মল বিজনেস (ইউনিট-১) আলমগীর হোসেন এবং হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম অংশ নেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
