বিইউপি'র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) তাদের পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ও গুরুত্বপূর্ণ ভবন- ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস) টাওয়ার- আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে| আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং একাডেমিক অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে এই নতুন ভবনগুলো উদ্বোধন করা হয়| অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন| অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিইউপি পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত ভবনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং একটি গাছের চারা রোপণ করেন| এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন| সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
