আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন অগ্রযাত্রা

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে অংশগ্রহণের অভিজ্ঞতা পর্যালোচনা, চলমান কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফএম সিদ্দিকী। সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট চেয়ারম্যান/ফোকাল পয়েন্ট ও ফোকাল পার্সন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ও একাডেমিক ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক এফএম সিদ্দিকী র‍্যাংকিং কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি