চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক। গতকাল সোমবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের সন্দীপ থানাধীন আকবর হাট এলাকায় গত রোববার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন সন্দীপ, আউটপোস্ট সারিকাইত এবং পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৪৫ পিস ইয়াবা, একটি রকেট সিগন্যাল, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, এক রাউন্ড রাবার বুলেট, এক রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্রসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
