ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকার প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর প্রতিনিধি মি. নিশি রিজুকির নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন কুমামতো বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সুয়োশি উসাগাওয়া, জাইকার মানব উন্নয়ন বিভাগের সিনিয়র উপদেষ্টা ড. উসাগাওয়া সুয়োশি, সায়েরি মুতো, মোচিজুকি হিরোশি এবং ওতানি অনরি। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিক, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শায়লা কবির, ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিমুল হালদার, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সুগত আহমেদ এবং জনসংযোগ অফিসের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি