উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবি ব্যাংকের চুক্তি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

এবি ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের উত্তরবঙ্গে (রাজশাহী ও রংপুর বিভাগ) কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩,০০০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত চুক্তিতে এবি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জেডএম বাবর খান এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক জনাব একেএম সাইদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীন, এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ইফতেখার এনাম আওয়ালসহ উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
