ক্লিন ও গ্রিন ক্যাম্পাস গড়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব 'ক্লিন ক্যাম্পাস' ও 'গ্রিন ক্যাম্পাস' হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। একই সঙ্গে শিক্ষা ও গবেষণার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে ইউজিসির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২৩তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল মঙ্গলবার তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বলতে শুধু অবকাঠামোগত উন্নয়নকে বোঝায় না। শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, নিরাপদ ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি