বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

'জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের নতুন ভবনের তৃতীয় তলাস্থ সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আওয়াল মিন্টু, এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি