খুলনা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে অবদান রাখার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। 'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কার্যক্রম শুরু করেছে ব্যাংকটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনাল হেড মোহাম্মদ নাজিম উদ্দীন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
